ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঋণমুক্ত স্বনির্ভর চসিক গড়তে কাজ করছি: বাজেট অধিবেশনে মেয়র ডা. শাহাদাত


সুমন চক্রবর্ত্তী photo সুমন চক্রবর্ত্তী
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ২:২৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকা উপস্থাপন করেছেন।

সোমবার (২৩ জুন) সকালে থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে মেয়র এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, দায়িত্ব গ্রহণের সময় (নভেম্বর ২০২৪) চসিকের দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। ধারাবাহিক পরিশোধের মাধ্যমে তা বর্তমানে ৪০০ কোটি টাকায় নেমে এসেছে। মেয়র জানান, এবার প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে পৌরকর বাবদ ১৪০ কোটি টাকা আদায় সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়ন সহায়তা বরাদ্দ ও বিশ্বব্যাংকের কোভিড সহায়তা মিলিয়ে প্রায় ১২৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়া আয়কর, ভ্যাট, আনুতোষিক ও ভবিষ্যত তহবিল বাবদ মোট প্রায় ১১৯ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রতি মাসে ৪০০ জনকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আনুতোষিক দেওয়া অব্যাহত রয়েছে।

জাইকার সহায়তায় আধুনিক বাজেট ও হিসাব ব্যবস্থার মাধ্যমে অটোমেশন চালু হয়েছে জানিয়ে মেয়র বলেন, আগামী অর্থবছরের মধ্যেই পুরো হিসাব বিভাগ ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে।

চসিকের আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বারোপ করে মেয়র বলেন, বর্তমানে করযোগ্য হোল্ডিং ২ লাখ ১৪ হাজার এবং ট্রেড লাইসেন্স সংখ্যা ১ লাখ ২৬ হাজার। কর ও লাইসেন্স ব্যবস্থাপনা অনলাইনে আনা হয়েছে। ৮টি রিভিউ বোর্ডে গণশুনানি চলছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে আধুনিকায়নের বিষয়ে তিনি জানান, ১৯টি খাল থেকে ৪১ লাখ ঘনফুট মাটি-আবর্জনা অপসারণ, ড্রেনেজ পরিষ্কারে ১৪৮টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং বর্ষায় আরও ২০০টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মশক নিধনে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে আগ্রাবাদ বক্স কালভার্ট পরিষ্কারের দায়িত্ব নৌবাহিনীকে দিয়ে ২ কোটি ২০ লাখ টাকার কাজ চলছে। তিনি দাবি করেন, অতিবৃষ্টির পরও জিইসি, বহদ্দারহাট ও চকবাজার তলিয়ে যায়নি।

তিনি আরও জানান, আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণে দক্ষিণ পাহাড়তলীতে ১০ একর জমি কেনা হয়েছে এবং কুলগাঁওয়ে বাস-ট্রাক টার্মিনালের কাজ চলছে। শিক্ষা ক্ষেত্রে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে পুনরায় চসিকের অধীনে এনে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরের জন্য মেয়রের চারটি কর্মপরিকল্পনা হচ্ছে—চলমান নিয়োগ সম্পন্ন, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, নতুন সাংগঠনিক কাঠামো অনুমোদন ও ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন।

তিনি জানান, জনবল কাঠামোর অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন করা হয়েছে এবং ‘সিটিজেন চার্টার’ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চাকরি নিয়োগে স্বচ্ছতা আনতে চসিক জব পোর্টাল চালু করেছে, যেখানে প্রথম ধাপে ২২টি পদের বিপরীতে ৩৫ হাজার আবেদন জমা পড়ে।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সচিব মো. আশরাফুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী।

এমএসএম / এমএসএম

গ্রামীণ রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ; প্রতিবাদ করায় কাজ বন্ধ করার হুমকি!

পিকাপে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা'সহ দুই যুবক আটক

অভয়নগরে অবসরপ্রাপ্ত ১০ শিক্ষককে বিদায় সংবর্ধনা

বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা সম্পন্ন

গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

বাবার পরিচয় ফিরে পেতে জামালের লড়াই

মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাঘায় বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি মুক্ত, রিসিভ করলেন এমপি চাঁদ

বাউফলে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০

বিএনপি আট দফা না মানলে আন্দোলন এক দফায় পরিণত হবে: সিরাজগঞ্জে শফিকুর রহমান

ঝিনাইদহে আমতলা-তৈলটুপি সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে জনসাধারণ

লাকসামে ১৬ লক্ষ টাকা দামের গাড়ী উপহার দিলেন এমপি আবুল কালাম

দুই দিনের অভিযান অতপর: বড়লেখার আলোচিত মুন্নি হত্যা মামলার প্রধান আসামি চামেলী গ্রেফতার