লোহাগড়ায় তিলক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কোলা-বয়রা সীমান্ত এলাকার একটি তিলক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিল তুলতে গিয়ে ক্ষেতের ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ পান কয়েকজন কৃষক। পরে তারা তিলক্ষেতের ভেতরে খোঁজ করতে গিয়ে গলিত অবস্থায় একটি নারীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি একজন নারীর এবং অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পচন ধরা থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
হঠাৎ তিলক্ষেতে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দ্রুত পরিচয় শনাক্তের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী