কুতুবদিয়ায় কৃষক ও কিশোরীর আত্মহত্যা
কক্সবাজারের কুতুবদিয়ায় এক দিনে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। ছেলের সাথে রাগ করে বিষপানে আত্মহত্যা করেছেন নুরুল আলম (৪৫) নামে এক কৃষক। তিনি আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর গ্রামের আবদুস সালামের ছেলে।
কৃষকের স্ত্রী জানান, সকালে ক্ষেতে কাজ করার সময় ছেলে মাসুমের সাথে কথা কাটাকাটি হয়। পরে বাড়িতে ফিরে ক্ষেতের পোকামাকড় নিধনের জন্য রাখা সেতারা নামক এক বোতল বিষ পান করেন। ছটপট করতে দেখে বাড়ির সদস্যরা তাকে দ্রুত কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মিরাজু নামের ১৬ বছর বয়সী এক কিশোরী। সে বড়ঘোপ মাতবরপাড়া গ্রামের আজাদের মেয়ে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
জামান / জামান
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা