রাজশাহী নির্বাচন কমিশন অফিসে দুদকের অভিযান
নতুন ভোটার আইডি তৈরি, ভোটার স্থানান্তরসহ নানা কাজে নির্বাচন অফিসে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার প্রমাণ পেয়েছে দুদক।
সোমবার (২৩ জুন) দুপুরে রাজশাহী নির্বাচন অফিসে অভিযান চালিয়ে দুদক নগদ টাকা নেয়ার প্রমাণ পায়। তবে এসময় নির্বাচন কমিশনের উর্ধতন কর্মকর্তারা কেউ উপস্থিত ছিলেন না।
উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানার নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান। তিনি, অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম কোন তথ্য আমার জানা নাই। কেই অভিযোগও দেন নাই। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দুদকের রাজশাহী অফিসের সহকারী পরিচালক আমীর হোসেন জানান, আউটসোর্সিং এ যারা কাজ করে তারা নগদ টাকা নিয়ে কাজ করছে এমন দুটি অভিযোগের সত্যতা মিলেছে। ভুক্তভোগীরা তাদের নতুন এনআইডি তৈরি ও ভোটার স্থানান্তরসহ বিভিন্ন সেবা নিতে গেলে ২৩০ টাকা করে নগদ অর্থ নেয়া হয়। দুদক এবিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে বলে জানানো হয়। তবে আউটসোর্সিং এ কর্মরতরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত