ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল ও ফসলি জমি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ১২:৪৭

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত চার দিন ধরে লাগাতার বাড়ছে। এতে জেলার তীরবর্তী বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে এ সময়ে যমুনার পানি ৩৬ সেন্টিমিটার এবং শহর রক্ষা হার্ড পয়েন্টে ৩৫ সেন্টিমিটার বেড়েছে।

ফলে জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলের অনেক গ্রামের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ইতোমধ্যে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ অংশে ফসল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) সকাল ৬টায় শহর রক্ষা হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১৯ মিটার, যা বিপৎসীমার ২৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চার দিনে এই পয়েন্টে পানি বেড়েছে মোট ৩৫ সেন্টিমিটার। রোববার বৃদ্ধি ছিল ১৪ সেন্টিমিটার, শনিবার ৮ সেন্টিমিটার এবং শুক্রবার ৩ সেন্টিমিটার।

একইভাবে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে গতকাল যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯২ মিটার, যা বিপৎসীমার ২৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে গত চার দিনে পানি বেড়েছে মোট ৩৬ সেন্টিমিটার।

বাঘাবাড়ী নদীবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানিয়েছেন, আজকে বুধবার পর্যন্তও যমুনার পানি বাড়তে পারে। উজানে বৃষ্টিপাত বেড়েছে এবং মেঘের অবস্থান দেশের উত্তরের দিকে রয়েছে, ফলে পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, যমুনার পানি এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বন্যার শঙ্কা নেই। তবে আগাম প্রস্তুতির অংশ হিসেবে নদীভাঙন রোধ এবং বন্যা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ