কসবায় অধিকাংশ সড়কবাতি অচল, বাড়ছে ছিনতাইয়ের আশঙ্কা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নয়টি ওয়ার্ডের অধিকাংশ সড়কবাতি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে। ফলে রাতের বেলায় জনসাধারণ ও যাত্রীদের চলাচলে নেমে এসেছে চরম ভোগান্তি। বাড়ছে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকিও।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌর এলাকায় স্থাপিত প্রায় ৭৪৬টি সড়কবাতির বড় একটি অংশ দীর্ঘদিন ধরে জ্বলছে না। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার সড়কবাতিগুলো একেবারেই অচল। এতে রেলস্টেশন এলাকা থেকে রাতে দূরপাল্লার যাত্রীদের চলাচল ভয়ংকর হয়ে উঠেছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অন্ধকার রাস্তা ধরে চলাফেরা করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ার আশঙ্কা থেকে যায় সবসময়। যাত্রীরা দ্রুত সড়কবাতিগুলো সচল করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, “রাতের অন্ধকারে সড়কে যানবাহন, যাত্রী ও সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সড়কবাতিগুলো মেরামত করতে হবে।”
এ ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম বলেন, “ঝড়-বৃষ্টির কারণে অনেক সড়কবাতি নষ্ট হয়ে গেছে। এগুলোর সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। খুব শিগগিরই মেরামত সম্পন্ন হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত