মেহেরপুরে ১৫ পিস টাপেন্টাডল সহ ০২ জন ডিবি পুলিশের অভিযানে আটক
মেহেরপুর পৌর শহরের মহিলা কলেজ সড়কে গতকাল (২৩) জুন সন্ধ্যা রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন শাওন, পিতা-মনিরুল ইসলাম, হঠাৎপাড়া মেহেরপুর পৌর শহর এবং জাবেদ আলী, পিতা-মধু, মেহেরপুর পৌর শহরের বোসপাড়ার।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সূত্রে জানা গেছে- মেহেরপুর পৌর শহরের মহিলা কলেজ সড়কে শাওন ও জাবেরকে আমরা আটক করি। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এ সময় মেহেরপুর ডিবি পুলিশের এস আই নয়ন চট্টোপাধ্যায় এর নেতৃত্বে রঞ্জন ঘোষ সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন।
মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিভাগ থেকে আরো জানা গেছে যে, ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস