ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

জো রুটের বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ১:৪৪

ব্যাট হাতে টেস্টের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটারের স্বীকৃতিটা আগেই পেয়েছিলেন জো রুট। কোনো সংশয় ছাড়াই বলা চলে, ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে জো রুটের মতো আসেননি আর কেউই। এই মুহূর্তে টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এই মূহুর্তে আছেন ৫ম স্থানে। 

অবশ্য সেখান থেকেও উন্নতি হচ্ছে সহসাই। আর ৩৪৫ রান করলেই সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে যাবেন জো রুট। সামনে থাকবেন কেবলই শচীন টেন্ডুলকার।  

ব্যাট হাতে ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট হেডিংলি টেস্টে করেছেন বিশ্বরেকর্ড। যদি সেটা ব্যাটিংয়ে না, বরং ফিল্ডিংয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ২১০ ক্যাচ নেয়ার রেকর্ড এখন তার নামের পাশে। ২৯৩ ইনিংসে ২১০ ক্যাচ পূরণ করেছেন রুট। এই তালিকায় অবশ্য তিনি যৌথভাবে শীর্ষে আছেন। 

ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়েরও আছে ২১০ ক্যাচ নেয়ার কীর্তি। তবে সেজন্য দ্রাবিড়কে অপেক্ষা করতে হয়েছে ৩০১ ইনিংস পর্যন্ত। বর্তমানে খেলছেন এমন তারকাদের মধ্যে রুটের আশেপাশে আছেন কেবল স্টিভ স্মিথ। তালিকার চারে থাকা এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ক্যাচ ২০০টি। 

টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ 
২১০* - জো রুট (২৯৩ ইনিংস) 
২১০ - রাহুল দ্রাবিড় (৩০১ ইনিংস)
২০৫ - মাহেলা জয়াবর্ধনে (২৭০ ইনিংস) 
২০০* - স্টিভ স্মিথ (২২৩ ইনিংস) 
২০০ - জ্যাক ক্যালিস (৩১৫ ইনিংস)

২০৫ ক্যাচ নিয়ে সবচেয়ে বেশি ক্যাচের তালিকায় তিনে আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। আর দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ২০০ ক্যাচ নিলেও স্মিথের চেয়ে ৯২ ইনিংস বেশি সময় নেয়ায় চলে গিয়েছেন পাঁচে। 

স্মিথ এবং রুট ছাড়া বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টে ১০০ ক্যাচ আছে আর কেবল বেন স্টোকসের। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ক্যারিয়ারে নিয়েছেন ১১৩ ক্যাচ। এরপরেই আছেন শ্রীলঙ্কার ধনাঞ্জয়া ডি সিলভা। তার নেয়া ক্যাচের সংখ্যা ৮৬টি। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ আছে মুমিনুল হকের ৪২টি। 

এমএসএম / এমএসএম

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!