নেতানিয়াহুর গ্রেপ্তার চান অভিনেত্রী স্বরা ভাস্কর
কয়েকদিন আগেই ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার প্রচার করে ভারতীয়দের আক্রমণের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তবুও গাজাবাসীর জন্য আওয়াজ তুলতে পিছপা হননি তিনি।
একের পর এক পোস্ট দিয়ে ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।
মূলত ইরানে আমেরিকার হামলার পরেই এমন দাবি নিয়ে হাজির হতে দেখা গেল স্বরাকে।
সম্প্রতি ইংল্যান্ডের রাজনীতিবিদ্ ক্লদিয়া ওয়েবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ? সারা বিশ্বের শান্তি লঙ্ঘণ করার জন্য ইসরায়েলই সবচেয়ে বড় হুমকি। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক।”
এই পোস্টে সমর্থন জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন স্বরা। শুধু তাই নয়, গাজার সমর্থনে ইসরায়েলের বিপক্ষে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী।
এর আগে গাজা এবং সমগ্র ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত এক সভার আয়োজন করা হয়েছিল।
সমাজতান্ত্রিক দলগুলো—সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, আরএসপি, সমাজবাদী পার্টি—সহ একাধিক বামপন্থী সংগঠনের উদ্যোগে আগামী ১৮ জুন মুম্বাই শহরে আয়োজিত হচ্ছে ওই সংহতি সভা। যেখানে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলা হবে।
এই কর্মসূচির পোস্টার নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন স্বরা। সেই পোস্টে তিনি লেখেন, “মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।”
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?