পশ্চিম রেলের নতুন জিএম ফরিদ আহমেদ
বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীতে মহাব্যবস্থাপক (জিএম) পদে যোগদান করেছেন ফরিদ আহমেদ। গত রবিবার (২২ জুন) তিনি যোগদান করেছেন।
ফরিদ আহমেদ বিসিএস ১৮তম ব্যাচের বিসিএস (রেলওয়ে প্রকৌশল : সরঞ্জাম) ক্যাডারের একজন সদস্য।
তিনি বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক, অতিরিক্ত মহাব্যবস্থাপক (পশ্চিম), সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব), অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক এবং পরিচালক ইনভেনট্রি কন্ট্রোলসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
ফরিদ আহমেদ, ১৯৯৫ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
তিনি ১৯৬৯ সালের ২রা ফেব্রুয়ারি নাটোর জেলার অন্তর্গত সিংড়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর স্ত্রী সামসুন নাহার সুমী বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি ২ (দুই) পুত্র সন্তানের জনক।
পেশাগত ব্যস্ততার বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিষয়ে উৎসাহী।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Link Copied