বারহাট্টায় এইচএসসি পরীক্ষা- ২০২৫ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষা- ২০২৫ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টায় পূর্ব প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বারহাট্টা সরকারি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে (২৪ জুন) মঙ্গলবার সকাল ১১ টায় এ প্রস্তুতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।বারহাট্টা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এস.এম মাসুদ মোস্তফার সঞ্চালনায় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এইচএসসি পরীক্ষা-২০২৫ এর তত্ত্বাবধায়ক কর্মকর্তা খবিরুল আহসান।
এছাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুই কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক আমিনুল ইসলাম রিজভী ও প্রনব চন্দ্র সরকারসহ বিভিন্ন কলেজ থেকে আগত কক্ষ প্রত্যবেক্ষকের দ্বায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বারহাট্টা সরকারি কলেজ ও বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দুই ভেন্যু কেন্দ্রে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী ২৬ জুন বৃহস্পতিবার থেকে দুই ভেন্যু কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে