পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স'। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় নগরীর সপুরা গোরস্থানে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটি এ কর্মসূচি শুরু করে।
বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ করে কর্মসূচি উদ্বোধন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান।
এদিন মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নীম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৫০০ গাছ রোপণ ও স্থানীয়দের মাঝে বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।
এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, প্রথমত বৃক্ষরোপণ একটি ইবাদত; যেটি সাদকায়ে জারিয়া অর্থাৎ মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অনেক ইফেক্টিভ। সেজন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। যেভাবে পরিবেশের বিপর্যয় ঘটেই চলেছে, সম্ভবত পৃথিবীর ধ্বংস খুবই সন্নিকটে। তাই অবশ্যই সবার বৃক্ষরোপণ করা উচিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা নগরীতে এ কার্যক্রম শুরু করেছি। উপজেলাগুলোতে ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত