লাখ টাকার রিসোর্টে সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী
তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে ছুটি কাটাচ্ছেন মরিশাসে। তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা যাচ্ছে নীল জল, সাজানো সমুদ্রতট আর বিলাসবহুল রিসোর্টের ঝলক।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেন শুভশ্রী। সেখানে সমুদ্রতট ধরে হেঁটে যেতে দেখা যায় তাকে। নীল জাম্পস্যুট, চোখে কালো সানগ্লাস, চুলে বান আর হাতে সাদা রঙের একটি টোট ব্যাগ নিয়ে বেশ সাবলীল লুকে ধরা দেন অভিনেত্রী।
এই টোট ব্যাগ নিয়ে অনুরাগীদের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। দেখা যায়, ব্যাগটির গায়ে লেখা রয়েছে ‘Shangri-La Le Touessrok’— মরিশাসের এক প্রিমিয়াম লাক্সারি রিসোর্টের নাম। ধারণা করা হচ্ছে, এটি হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি উপহার হিসেবেই পাওয়া।
ছবির মতো সাজানো এই রিসোর্টে রয়েছে প্রাইভেট পুল, ইনফিনিটি পুল, স্পা রুম, প্রাইভেট বিচ এবং ইনহাউজ রেস্তোরাঁ-সহ নানা সুবিধা। রিসোর্টটিতে রয়েছে মোট ১৩টি ঘর শ্রেণি, যার বেশিরভাগই সমুদ্রমুখী।
সাধারণ রুমগুলোর ভাড়া রাতপ্রতি ৫৪ থেকে ৫৫ হাজার টাকা। তবে সবচেয়ে বিলাসবহুল 'বিচফ্রন্ট সুইট'-এ একরাত থাকতে হলে খরচ হবে প্রায় ১ লাখ ১৩ হাজার টাকা। তারকা দম্পতি হয়তো সেই রুমটাই বেছে নিয়েছেন।
এর আগে রাজ চক্রবর্তী নিজের ইনস্টাগ্রামে এক ভিডিওতে এই রিসোর্টের ঝলকও দেখান অনুরাগীদের। কাজের ফাঁকে সময় পেলেই দুই সন্তান নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এই তারকা দম্পতি। কখনো মালদ্বীপ, কখনো ইন্দোনেশিয়ার বালি— ঘুরে বেড়ানো যেন তাঁদের নিত্য অভ্যাস।
এদিকে শুভশ্রীর অভিনীত ‘গৃহপ্রবেশ’ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। সিনেমা ঘরজুড়ে ইতিবাচক সাড়া মিলছে। আসন্ন অগস্টে মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’— দীর্ঘ ১১ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে ফিরছেন রাজ-শুভশ্রী।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?