দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কায় এক অভিষেক
গলে সম্ভাবনা ছিল, তবে পরিকল্পনার ভুলে ফল আনতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে বাংলাদেশ আবার সুযোগ পেয়েছে নিজেদের নতুন শুরু করার। প্রথম টেস্টের মতো এবারেও টস ভাগ্যটা পাশে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতেই নিয়েছেন ব্যাটিং করার সিদ্ধান্ত।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ। গলে খেলতে পারেননি জ্বরের কারণে। কলম্বো টেস্টের আগেই সেরে উঠেছিলেন। গতকাল মঙ্গলবার ছিলেন অনুশীলনেও। আজ আছেন শুরুর একাদশে। তাকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক। এছাড়া ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদও।
চোট পাওয়া পেসার হাসান মাহমুদের জায়গায় টেস্ট দলে ফিরলেন এবাদত হোসেন। বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুনে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।
আগের ম্যাচ থেকে এদিন দুই পরিবর্তন আসছে শ্রীলঙ্কা দলে সেটা নিশ্চিতই ছিল। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ক্যারিয়ার শেষ হয়েছে গলে। আর মিলান রত্নায়েকে পড়েছেন ইনজুরিতে। ম্যাথিউসের বদলি হিসেবে এসেছেন সোনাল দিনুশা। ম্যাচের আগে কুশাল মেন্ডিসের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি। ৬ নম্বর পজিশনে তিনিই থাকছেন।
আর মিলান রত্নায়েকের বদলে এসেছেন বিশ্ব ফার্নান্দো। কলম্বোতে শ্রীলঙ্কা পেস বিভাগেই জোর দিচ্ছে, তা কিছুটা অনুমেয়।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুম ইসলাম, নাহিদ রানা, এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সোনাল দিনুশা, থারিন্দু রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, বিশ্ব ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো।
এমএসএম / এমএসএম
১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
স্পিন বিষে নীল বাংলাদেশ
নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত
ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড
ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই
এ কেমন ছেলেখেলা!
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র
টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ
আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬
মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী
ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’
মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম