১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জান্নাতের
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট দিয়ে বেশ কিছু পেইজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। মানহানিকর মন্তব্যের জন্য তিনি ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান - ফলোয়ার, পরিবার কাজ করছেন।’
মিষ্টি জান্নাত জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’
এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?