তাৎক্ষণিক অবমুক্ত বিআরটিএ’র পরিচালক শহিদুল্লাহ
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের আমলে দাপটের সাথে দায়িত্ব পালন করা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ শহিদুল্লাহকে হঠাৎ করেই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করেছে কর্তৃপক্ষ।
গত ২৩ জুন এক অফিস আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।
অফিস আদেশে জানানো হয়, গত ৪ মার্চ স্মারক নং ৩৫.০৩.০০০০.০০১.১৯.১৭৬.২৪-৪৪৭ অনুযায়ী মোহাম্মদ শহিদুল্লাহকে ঢাকা বিভাগীয় অফিস থেকে বিআরটিএ সদর কার্যালয়ে সংযুক্তিতে পদায়ন করা হয়। তবে ৬ এপ্রিলের একটি নির্দেশনায় বদলির দুই সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের কথা বলা হলেও তিনি দীর্ঘ সাড়ে তিন মাসেও তা করেননি।
ফলে তাকে অবমুক্ত করে আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) দুপুরের পূর্বে সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিভাগীয় অফিসের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাসকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা বিভাগীয় পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশটি ২৩ জুন থেকেই কার্যকর ধরা হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরে বিআরটিএর অভ্যন্তরে নানান আলোচনা শুরু হয়েছে। কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, দীর্ঘ সময় অমান্য করায় প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত