ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় বিশ্ব পরিবেশ দিবস পালিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ১:১৯

"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়" এই এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে (২৫ জুন) বুধবার বেলা ১১টায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। র‍্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান আজাদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, বারহাট্টা উপজেলা জামাত সেক্রেটারি আব্দুল বাসির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদির, সদস্য সচিব নুরুল ইসলাম, উপজেলা জাসাসের আহবায়ক ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক আজিজুল হক ফারুক, অথিতপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মামুন, বিভিন্ন এনজিওতে কর্মরত এনজিও কর্মীসহ  বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। প্রত্যেকের বাড়িতে বেশি বেশি গাছ লাগাতে হবে, অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার নিশ্চিত করাও পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা