ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করলেন শায়খ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ১:৪২

ফটিকছড়িতে কর্মমুখী হতদরিদ্র নারী ও অসুস্থদের জন্য সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করেছেন এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শায়খ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী। বুধবার (২৫ জুন) ভূজপুর জামেয়া আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মহতি কার্যক্রমে ২৫টি সেলাই মেশিন ও ১৫টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত থেকে আগত শায়খ আহমদ হাসান আল গাল্লাফ। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা এম. নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব হাফেজ মো. সেলিম মাহমুদ, শিক্ষা পরিচালক মাওলানা ইসমাইল হোসেন সিরাজী এবং প্রতিষ্ঠানের শিক্ষক ও নেতৃবৃন্দ।

জানা গেছে, বহু শিক্ষা ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধার আল্লামা ইসলামাবাদী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন কেন্দ্রীয় নেতা। ফটিকছড়ির সাধারণ মানুষ তাকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনের এমপি প্রার্থী হিসেবে দেখতে চান। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী হওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেননি।

স্থানীয়দের মতে, সমাজসেবায় তার নিষ্ঠা, পরোপকার এবং জনসম্পৃক্ততা তাকে জনপ্রিয় করে তুলেছে। এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এমন সহায়তা কার্যক্রম মানুষের আস্থা ও আশা দুটোই বাড়িয়ে দিয়েছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ