নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৫। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন নওগাঁর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে নওগাঁর সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশবাদী সংগঠন, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জান্নাত আরা তিথি। আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামানিক।
বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ আজ বিশ্বজুড়ে এক ভয়াবহ সংকটে রূপ নিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এখনই সময় সচেতন হওয়ার এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহার ও পুনর্ব্যবহারে মনোযোগী হওয়ার।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী ‘তাল বেলাল খ্যাত’ মাহমুদুন নবী বেলাল, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি ছাব্বির আহম্মেদ। এসময় "নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা" সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।অংশগ্রহণকারীরা আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
পরিবেশ সংরক্ষণের জন্য সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান