রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুধবার ২৫ জুন রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা: শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তির নাম কবির হোসেন (৩৭)। সে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার রুকনপুর গ্রামের গোলাম রাব্বানী'র ছেলে। গত ১৯ জুন পাঁচদিনের জ্বর ও গায়ে ব্যাথা নিয়ে কবির হোসেন রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।বুধবার সকালে হাসপাতালের ডেঙ্গু সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪ জন, নতুন ভর্তি হয়েছে ১ জন। মারা গেছেন ১ জন। বর্তমানে ভর্তি ৬ জন রোগীর মধ্যে পুরুষ রোগী ২ জন, নারী রোগী ৩ জন এবং ১ জন শিশু ডেঙ্গু রোগী রয়েছে। এছাড়া রামেক হাসপাতালে এখন পর্যন্ত মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৫, সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৬৯ জন, এর মধ্যে পুরুষ রোগী ৪৭ জন, নারী রোগী ১৬ জন এবং শিশু রোগীর সংখ্যা ১২।
এ বছর রামেক হাসপাতালে কবির হোসেন'ই ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু বরণ করেলেন।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত