সাতক্ষীরায় স্বর্নের বারসহ এক নারী আটক
সাতক্ষীরায় ৬ পিচ স্বর্ণের বার সহ নাসরিন নাহার (৩০)নামে এক নারীকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে সাতক্ষীরার বাঁকাল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া নাসরিন নাহার ভোমরা এলাকার ইমাম হোসেনের স্ত্রী। বুধবার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে এমন খবর পেয়ে বিজিবির হাবিলদার শাহীন আহম্মেদের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নাসরিন নামে এক নারীকে আটক করা হয়।পরে তাকে
তল্লাশী করে ৬টি স্বর্ণের বার, নগদ ১৩ হাজার এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৭৬ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত সাইত্রিশ টাকা।জব্দকৃত স্বর্ণের বার ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সেই তহশীলদারের বদলি: রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার পেছনে রহস্য কি?
জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা
সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
এসিল্যান্ড শিবু দাশের উদ্যোগে ঘরে ফিরলেন বৃদ্ধা আদরজান
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত
জয়পুরহাটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন
লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত
৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি
বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল