ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৫-৬-২০২৫ দুপুর ৪:৪৮

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ওয়ার্ডে রোগী নিতে এবং এম্বুলেন্স সেবায় সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া-সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন ( দুদক)। অভিযানে দুদক বাড়তি টাকা নেয়া ও রোগীদের ভোগান্তিতে ফেলার প্রমাণ পায়।

বুধবার (২৫ জুন) দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা সম্বন্নিত কার্যালয়।

অভিযানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইন বলেন, হাসপাতালে দৈনিক মজুরি ভিত্তিতে যেসব আউটসোর্সিং কর্মী আছেন তারা অনেকেই জরুরী বিভাগ থেকে ট্রলিতে করে রোগী বিভিন্ন ওয়ার্ডে নিয়ে যান। সে সময় তারা রোগীর স্বজনদের নিকট থেকে ২০০ থেকে কোন কোন সময় ৫০০ টাকা আদায় করে। এটা অন্যায়। অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা সিন্ডিকেটের মাধ্যমে রোগী ও মৃতদের সজনদের নিকট থেকে এক হাজার বাড়তি টাকা ইনকাম করেন।  দুদক এবিষয়ে ব্যবস্থা নিতে দুদক কমিশনে লিখিত প্রতিবেদন পাঠাবে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আউটসোর্সিং কর্মীরা মাসে ৪ হাজার টাকা পান। রোগীর স্বজনরা খুশি হয়ে দিলে টাকা নেন। এটা বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত