ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন
ঢাকার ধামরাইয়ে ৪’শত বছরের পুরোনো শ্রীশ্রী যশোমাধব দেবের রথযাত্রা শুরু হবে আগামী ২৭জুন। ৫জুলাই উল্টো রথ টানের মধ্যে দিয়ে রথযাত্রা শেষ হলেও মেলা চলবে মাস ব্যাপী। এ উপলক্ষে এখন রথযাত্রা সাজাতে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছে রংশিল্পীরা।
এশিয়া উপ-মহাদেশের সর্ববৃহত ৩৭ফিট উচু কাঠের তৈরী এই রথের ধোয়া- মোছার পর এখন রং তুলির কাজও প্রায় শেষের দিকে। প্রতি বছরের মতো এবার রথমেলা কে ঘিরে দুই শতাধিক বিভিন্ন প্রকারের স্টল সহ মেলায় সার্কাস, পুতুল নাচ সহ থাকতে পারে লাকী কুপন।মূলত সনাতন হিন্দু ধর্মীয় ভাবধারা ও অনুভূতির ওপর প্রতিষ্ঠিত হলেও জাতি ধর্ম, বর্ণ শ্রেণী পেশা, ধনী, গরীব নির্বিশেষে এ রথমেলা সকল মানুষের মহামিলন মেলায় পরিণত হয় প্রতি বছরই।
জানা যায়, বালিয়াটির জমিদাররা বাঁশ দিয়ে তৈরি করে বাংলা ১০৭৯ সাল থেকে প্রচলন করেন রথযাত্রা উৎসবের। এই বাঁশের তৈরি রথ দিয়ে উৎসব চলে কয়েক বছর,পর ৬৭ ফুট কারুকার্য মন্ডিত রথ তৈরি করা হয়।
জমিদারি প্রথা বিলোপের পর মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহা ১৯৭১ সালের আগ পর্যন্ত রথ উৎসব পরিচালনা করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা রথটি আগুন ধরিয়ে পুড়িয়ে দিলেও যুদ্ধ শেষে আরো একটি রথটি তৈরি ভক্তরা,পরর্বতীতে ভারতের সহযোগীতায় ৩৭ফুট উচু ২৫ ফিট প্রস্থের কাঠের রথটি নির্মান করা হয়।
এই ধর্মীয় রথ উৎসবকে কেন্দ্র করে ও ইতিহাস খ্যাত ধামরাইয়ে বেড়ানোর জন্য প্রতিটি বাসগৃহে দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন এসে ভীড় করে। অতীতে বাংলাদেশ নয় বিদেশ থেকেও হাজারও ভক্তবৃন্দরা রথ উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে এসে সমাগত হতো। এখনও পূর্বের ন্যায় আসে ভক্তবৃন্দরা। পুরো উৎসবটিই কালের বিবর্তনে এখন ধর্মীয় ভাবধারা নয় সার্বজনীন মিলনমেলা প্রভাবিত হচ্ছে।
শ্রী শ্রী যশোমাধব মন্দির ও রথোৎসব পরিচালনা কমিটি জানিয়েছেন, রথের যাবতীয় ও সাজ সজ্জার কার্যক্রম চলমান রয়েছে।
রং মিস্ত্রি বলেন,প্রতিবছরই রথের সাজসজ্জা ও মেরামতের কাজ করছি। রথের রঙের প্রয়োজনীয় সব করা হচ্ছে। রং করে রথটিকে সাজিয়ে তোলা হচ্ছে। বৃষ্টির জন্য কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে সময়মতো সব কাজ শেষ হয়ে যাবে।
শ্রী শ্রী যশোমাধব মন্দির ও রথ উৎসব পরিচালনা কমিটিরি যুগ্ম সাধারন সম্পাদক নন্দ গোপাল সেন বলেন, রথযাত্রা ও রথমেলা উপলক্ষে রথের সাজসজ্জা ও পরিচর্যার কাজ সম্পন্ন করা হচ্ছে। রঙের কিছু কাজ বাকি আছে,সেটা চলছে। এরপর রথটান হবে। এছাড়া মাসব্যাপী মেলা হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব জায়গায় পুলিশ মোতায়েন করা থাকবে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র্যাবের পাশাপাশি থাকবে গোয়েন্দা সংস্থার নজরদারী।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক বলেন, রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রথযাত্রার বিষয়ে ঢাকা জেলা প্রশাসক অবগত রয়েছেন। তিনি সার্বিক দিকনির্দেশনা দিয়েছেন। আশা করছি অন্যান্য বছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা উদযাপন হবে। পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনও কাজ করছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন