নাগরপুর দপ্তিয়র ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) দপ্তিয়র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. ফিরোজ সিদ্দিকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এবং উপজেলা আর্মি ক্যাম্পের কর্মকর্তা।
সভায় স্থানীয় বাসিন্দারা তাদের ব্যক্তি ও সামষ্টিক নানা সমস্যা তুলে ধরেন। মাদক, জমিজমা সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি, সড়ক নিরাপত্তা, পরিবেশ দূষণসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
ইউএনও, ওসি ও আর্মি ক্যাম্পের কর্মকর্তারা সকল বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ সমাধানের আশ্বাস দেন।
বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের সমন্বয়ের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
স্থানীয়রা এমন জনমুখী ও উন্মুক্ত আলোচনার আয়োজন নিয়মিত করার দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই সরকার, প্যানেল চেয়ারম্যান তারা মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং অত্র এলাকার সাধারণ মানুষ।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied