ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গেইল-লুইসের ঝড়ে ফাইনালে সেইন্ট কিটস


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১০:১১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রীতিমতো আগুনে ফর্মে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার এভিন লুইস। ছন্দ খুঁজে পেয়েছেন ক্রিস গেইলও।

মঙ্গলবার আসরের দ্বিতীয় সেমিফাইনাল এই দুই মারকুটে ব্যাটসম্যানের তাণ্ডবে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে সেইন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। এই জয়ের ফলে ফাইনালে উঠে গেছে দলটি। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সেইন্ট লুসিয়া কিংস।

ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছিলো গায়ানা। জবাবে গেইল-লুইসের ঝড়ে ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেইন্ট কিটস।

গায়ানার করা ১৭৮ রানের জবাবে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ৭.২ ওভারেই ৭৬ রান যোগ করেন গেইল ও লুইস। কেভিন সিনক্লেয়ারের বলে আউট হওয়ার আগে ৫ চার ও ৩ ছয়ের মারে ২৭ বলে ৪২ রানের ঝড় তুলে যান দ্য ইউনিভার্স বস।

এরপর বাকি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন আরেক ওপেনার লুইস। আগের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫২ বলে ১০২ রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন তিনি। এবারও একই পরিণতি। তবে সেঞ্চুরি করতে পারেননি।

পরপর দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংসে লুইস অপরাজিত থাকেন ৩৯ বলে ৭৭ রান করে। যেখানে ছিলো ৩ চার ও ৮টি বড় ছয়ের মার। এছাড়া অধিনায়ক ডোয়াইন ব্রাভো ৩১ বলে ৩৪ রানের ইনিংসে লুইসকে যথাযথ সঙ্গ দেন। 

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি