বারি’র “জাতীয় পরিবেশ পদক” অর্জন
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর “জাতীয় পরিবেশ পদক-২০২৪” অর্জন করেছে। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণিতে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করা হয়। বুধবার ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত “বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫” উপলক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষে পদকটি গ্রহণ করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।
জাতীয় পরিবেশ পদক পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর প্রদান করা হয়ে থাকে। পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এবার এই পদকে ভূষিত করা হয়।
উল্লেক্ষ্য যে জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯) অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও আরো ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই অর্জন দেশের টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তাদের নিরলস প্রচেষ্টার একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied