ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে সরকারী জায়গা দখলকৃত শিপইয়ার্ড উচ্ছেদ করলো প্রশাসন


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৬-২০২৫ বিকাল ৬:৫৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ ভাবে গড়ে উঠা 'কহিনূর স্টিল '  নামক এক শিপ ব্রেকিং ইয়ার্ড উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  বুধবার(২৫ জুন) সকাল ১০ টার সময় উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের তুলাতলী এলাকায় অবস্থিত 'কহিনূর স্টিলের' অফিস সহ সকল স্থাপনা একে একে ভেঙ্গে  উচ্ছেদ করতে দেখা যায়। জানাযায়,দীর্ঘদিন ধনে কোন ধরনের অনুমোদন ছাড়া বনের জায়গায় দখল করে  অবৈধভাবে চলছিলো এই প্রতিষ্ঠানটি । আইনের তোয়াক্কা না করে,  শিল্পমৌজা বহিভূর্ত  এলাকায় গড়ে তোলা হয়েছিলো এ শিপইয়ার্ড। সমুদ্র উপকূল ঘেষা যে এলাকায় বন ভূমির জন্য ছিলো সংরক্ষিত কিন্তু 

মালিক রাজা কাশেম জোর খাটিয়ে ইয়ার্ডটি তৈরি করেছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর । বিষয়টি নজরে আসলে, তুলাতুলী মৌজার এঅবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২০ মার্চ ৭ (সাত) দিনের মধ্যে দখল ছাড়ার নির্দেশ দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবৈধ দখলদারদের নোটিশ প্রদান করা হয়। তবে নির্ধারিত সময়ের পরও দখলদারগণ দখল না ছাড়ায়, জেলা প্রশাসকের কার্যালয় হতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন ও মোঃ মঈনুল হাসান-কে দায়িত্ব প্রদান করা হয়। এসময় আরো ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সজিকিউটিভ ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মানুন ও  সেনাবাহিনীর একটি টিম, বাংলাদেশ পুলিশ, র‍্যাব,আনসার বাহিনী, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ ।

এসময়  একটি ২ তলা বিল্ডিং, ১ তলা একটি বিল্ডিং, বৈদ্যুতিক সাবস্টেশন, বৈদ্যুতিক খুটি এবং কাটা তারের বেড়া অপসারণ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত জমি সরকারের হেফাজতে বুঝিয়ে দেয়া হয় এবং পুনরায় দখল রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।এবিষয়ে উচ্ছেদকৃত শিপ ইয়ার্ডটির মালিক রাজা কাশেমের সাথে মুঠোফোনে একাধিকবার  যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

জানতে চাইলে  সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সীতাকুণ্ড শিল্প কারখানার পরিবেশ নিশ্চিত করতে ৭ টি শিল্পমৌজা রয়েছে। যেখানে শিল্প কারখানাগুলো স্থাপনের অনুমোদন দেওয়া হয় । কিন্তু ভাটিয়ারি  তুলাতুলী এলাকাটি  শিল্পমৌজার অংশে নয়। এটা বনের জায়গায়া অবস্থিত। এই এলাকায় কোনধরণের শিল্প কারখানা স্থাপনের অনুমতি নেই। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে গড়েউঠা অবৈধ  শিপইয়ার্ডে উচ্ছেদ অভিযান চলছে

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ