ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বায়ার্নে আবারও ধরাশায়ী বার্সা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১০:১৬

চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার বায়ার্ন মিউনিখের কাছে ধরাশায়ী হল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে তাদেরকে ৩-০ গোলে হারায় টমাস মুলার, লেভানডোভস্কিরা। ম্যাচে জোড়া গোল করেন লেভানডোস্কি। অপর গোলটি আসে টমাস মুলারের পা থেকে।

আগের দেখায় বায়ার্নের বিপক্ষে আট গোল হজম করা স্প্যানিশ ক্লাবটি। সেবার দুই গোল করতে পারলেও এবার কোন গোল পায়নি কাতালানরা। গোল তো দূরে থাক, গোটা ম্যাচে গোলমুখে কোন শটই নিতে পারেনি মেসিবিহীন বিবর্ণ বার্সা।

তরুণদের উপর ভরসা রেখেই দল সাজিয়েছিলেন কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু গোটা ম্যাচে জুড়েই সফরকারী বায়ার্ন ছড়ি ঘুরিয়েছে তাদের উপর। বায়ার্নের ১৭ শটের সাতটি ছিল অন টার্গেটে। বিপরীতে গোলমুখে কোন শটই নিতে পারেনি বার্সা।

খেলার ৩৩ মিনিটে টমাস মুলারের করা গোলে এগিয়ে বিরতিতে যায় কোচ জুলিয়ান নাগেলসমানের দল। এতে ছিল কিছুটা ভাগ্যের সহায়তায়ও। ডি-বক্সের বাইরে থেকে মুলারের শটটি এরিক গার্সিয়ার গায়ে লেগে বল জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষক টের স্টেগানের।

খেলার ৫৬তম মিনিটে দলের দ্বিতীয় ও নিজের প্রথম গোল আসে লেভানডোভস্কির পা থেকে। তরুণ মুসিয়ালার বুলেট গতির শট পোস্টে লেগে ফিরে আসলে ডি বক্সের মুখে থাকা লেভানডোভস্কির সহজেই বল জালে পাঠান। শেষ গোলটি আসে ৮৫ মিনিটে। জিনাব্রির শট পোস্টে লেগে ফেরার পর বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে ফিনিশিং দেন এই পোলিশ তারকা।

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি