ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

পায়রাকুঞ্জে ইয়াবাসহ আটক ১, দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ১২:২০

পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ২১৫৪ পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম মো. শাহিন হাওলাদার (৩৪)।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন বুধবার দিবাগত রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন শাহিন হাওলাদার। তাকে তল্লাশি করে ১৫৪ পিস ইয়াবা (মূল্য প্রায় ৭৭ হাজার টাকা) উদ্ধার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী দুপুর ৩টায় নিজ বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আরও ২০০০ পিস ইয়াবা (মূল্য প্রায় ১০ লক্ষ টাকা) এবং একটি দেশীয় অস্ত্র।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, “মাদক ও অস্ত্র চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ