ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সাকিবের সেরা একাদশে নেই গেইল-ডি ভিলিয়ার্স


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২১ দুপুর ১০:২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই একাদশে জায়গা হয়নি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের। এমনকি তার পছন্দের একাদশে নিজেকেও রাখেননি সাকিব।

ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিডাকে দেয়া সাক্ষাৎকারে আইপিএলের সেরা একাদশ নির্বাচন করেন টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সাকিব।

সাকিবের পছন্দের একাদশের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার একাদশে তিনজন বিদেশি খেলোয়াড়ও আছে। তবে আরও একজন বিদেশি খেলোয়াড় নিতে পারতেন তিনি। কিন্তু তিন বিদেশি নিয়েই একাদশ সাজিয়েছেন সাকিব।

আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে খেলতে ইতোমধ্যে মরুর দেশে পৌঁছে গেছেন সাকিব। ছয়দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে কলকাতা নাইট রাইডার্স দলের সাথে যোগ দিবেন তিনি।

সাকিবের সর্বকালের সেরা আইপিএল একাদশ : রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, জসপ্রিত বুমরাহ এবং ভুবনেশ্বর কুমার।

প্রীতি / প্রীতি

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি