ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রাজধানীতে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৬-৬-২০২৫ দুপুর ২:৫১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম- মোঃ আলমগীর হোসেন (৪৫) ও মোঃ জিহাদ (২০)।

বুধবার (২৫ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা সংলগ্ন জাস্ ভি.আই.পি টাওয়ার-২ এর ১০ম তলার একটি ফ্ল্যাটে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে থানার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে আলমগীর ও জিহাদকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে সে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে খিলগাঁও থানা ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার