ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় একজনের মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে আম বোঝাই বিকল ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইপাহিম ইসলাম (২৩) নামে এক ট্রাক মিস্ত্রি মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিমুল মিয়া (১৭) নামে মিস্ত্রির সহকারী আহত হয়েছেন।
বুধবার (২৫ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইপাহিম ইসলাম পৌরশহরের ১নং ওয়ার্ডের আব্দুর রহিম মিয়ার ছেলে এবং আহত শিমুল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার এলাকার শরিফুল ইসলাম ছেলে।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, ঠাকুরগাঁও থেকে আম বোঝাই একটি মিনি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আসলে ট্রাকটির গিয়ার বক্স বিকল হয়ে যায়। পরে গিয়ার বক্সের বিকল অংশ খুলে বগুড়া থেকে ঠিক করে নিয়ে আসার পর ট্রাকের চালক স্থানীয় দুইজন মিস্ত্রিকে ডেকে আনেন। সেসময় সড়কের পাশে ট্রাকটির গিয়ার বক্স সেট করছিলেন তাঁরা। এ সময় দিনাজপুরের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ওই দুই মিস্ত্রি গুরুতর আহত হন এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এসময় পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আহত দুইজন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক ইপাহিম ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩ টার দিকে ইপাহিম ইসলাম মারা যান।
ওসি আরও জানান, ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন