ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

আহত যুবদল নেতার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গেলেন রাজিব আহসান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৬-২০২৫ বিকাল ৫:৩৫

দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা শামিম আহমেদের খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে গিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান।

সোমবার (২৩ জুন) তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এই নেতার সঙ্গে দেখা করেন। শামিম আহমেদ মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী। তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন।

শামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে রাজিব আহসান বলেন, “আমার কর্মীরা ভালো থাকলেই আমি ভালো থাকি। শামিম আহমেদ একজন পরীক্ষিত যোদ্ধা, জুলাই আন্দোলনের সময় ভাঙা পা নিয়েও তিনি রাজপথে থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন।”

হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকার প্রসঙ্গে রাজিব আহসান বলেন, “বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আমাকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের জনসাধারণের খেদমতের সুযোগ দিলে আমি আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “বিগত দিনে এই আসনে যারা সংসদ সদস্য ছিলেন, তারা অনেক প্রতিশ্রুতি দিলেও হিজলা ও মেহেন্দিগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি যদি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হই, তবে এই এলাকার সাধারণ, গরিব, দুঃখী মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করে উন্নয়ন নিশ্চিত করব।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজিব আহসানের এ ধরনের মানবিক উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ