জয়পুরহাটে ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
জয়পুরহাটে ২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার সকালে শহরের চারটি কেন্দ্র—জয়পুরহাট সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সিদ্দিকীয়া কামিল এম এ মাদ্রাসা এবং শহীদ জিয়া কলেজে একযোগে প্রায় ৬০০ পরীক্ষার্থীর হাতে কলম ও রজনীগন্ধা ফুল তুলে দেওয়া হয়।
এই কার্যক্রমের উদ্যোগ নেন জয়পুরহাট শহর শাখা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক এ কে এম গোলাম মাহফুজ শুভ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম, ছাত্রদল নেতা কনক, জুয়েল, হাবিব, আলী, আরিফ, সুইট, সাকিব, মোস্তাফিজ, ফারদিন, আসিফ, উৎসব, মাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। তারা বলেন, পরীক্ষার দিন শুভেচ্ছা ও উপকরণ পেয়ে অনুপ্রাণিত হয়েছেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’