ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বন্ধুদের সাথে পুকুরে গোসল করা দেখতে গিয়ে কিশোরের মৃত্যু


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ১২:৯

রাজশাহীতে পুকুরে বন্ধুদের গোসল করা দেখতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত কিশোরের নাম রাফসান রাব্বি (১৫)। তার বাড়ী নগরীর উপরভদ্রা বাবুল তেল পাম্পের পেছনে। উপর ভদ্রার শফিকুল ইসলামের ছেলে রাব্বি রাজশাহী অগ্রনী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র। 
  
জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকার ফ্লাইওভার সংলগ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কবর স্থান জামে মসজিদের পুকুরে রাব্বির বন্ধুরা গোসল করতে যায়। সাথে রাব্বি পুকুর পাড়ে দাঁড়িয়ে তার বন্ধুদের গোসল করা দেখতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এদিকে একমাত্র ছেলে রাফসান রাব্বি'কে হারিয়ে তার পরিবারে বইছে শোকের মাতম।

রাব্বি'র পরিবারের সদস্যরা জানান, রাব্বি সাঁতার জানতো না। বন্ধুদের সাথে পুকুরে গিয়েছিল। বন্ধুরা যখন পুকুরে গোসল করতে নামে, তখন রাব্বি
বন্ধুদের পোশাকগুলো নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। বন্ধুরা গোসল শেষে পাড়ে ফিরে রাব্বি'কে না পেয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে তাকে পুকুরে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই রাব্বি মারা যায়। 

চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১০টায় নগরীর টিকাপাড়া গোরস্তানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত