ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রেলের ঠিকাদার বিপ্লব সেন’র বিরুদ্ধে মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৬-২০২৫ দুপুর ২:৪

১ কোটি ৪০ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের তালিকাভুক্ত ঠিকাদার বিপ্লব সেনের বিরুদ্ধে মামলা করেছেন আরেক ঠিকাদার। সোমবার (২৩ জুন) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ‘মেসার্স নাছির এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী নাছির উদ্দিন।
 বিপ্লব সেন (৪৯) ফিরিঙ্গীবাজারের ব্যাপ্টিস্ট মিশন রোডের মৃত অহি ভূষণ সেনের পুত্র। সে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বিএস কর্পোরেশন’র স্বত্বাধিকারী। 
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মো. বশিরুল হুদা সোহান বলেন, ’রেলের ঠিকাদার বিপ্লব সেনের কাছে আমার মক্কেল নাছির উদ্দিন ১ কোটি ৪০ লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকার বিপরীতে চেক দিয়েছিল কিন্তু ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে নোটিশ দিলে তা রিসিভ করেনি। এরপরও তার কোন রেসপন্স না পাওয়ায় আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামীর প্রতি সমন জারি করেছে। আগামী ২৬ আগস্ট মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। সেই তারিখে আদালতে না আসলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।’ 
মামলার এজাহার বলা হয়েছে,  বিপ্লব সেনের কাছে বাদি নাছির ১ কোটি ৪০ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকার বিপরীতে তাকে গত ১৫ এপ্রিল সিডি-৩৯০৬৯৬২ নম্বরের একটি চেক দেন বিবাদী বিপ্লব সেন। কিন্তু ৫ মে সিটি ব্যাংক পাহাড়তলী শাখায় চেকটি জমা দিলে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকার ফলে তা ডিজঅনার হয়। এরপর টাকা ফেরত চেয়ে ১২ মে বিপ্লব সেনকে লিগ্যাল নোটিশ দেন নাছির। কিন্তু ২০ মে সেই নোটিশ প্রাপককে খুঁজে না পাওয়ার কারণে ফেরত আসে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ