বিরামপুরে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বেলা ৩টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য প্রফেসর ডা: এ, জেড, এম জাহিদ হোসেন। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল।
প্রধান অতিথি’র বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটি’র সদস্য প্রফেসর ডা: এ, জেড, এম জাহিদ হোসেন বলেন, একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। দলের আদর্শ ও কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কমর সেলিম, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা শিরন আলম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি