ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নারায়নহাট ইউনিয়ন হাঁপানিয়া ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ১:৫৬

 ফটিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল  ৩ নং নারায়নহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাঁপানিয়া শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুন বৃহস্পতিবার নারায়নহাট  ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়। 

নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি  মোহাম্মদ পেয়ারুল ইসলাম পেয়ারুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়নহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান মেহমান ছিলেন নারায়ণহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন শিকদার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূজপুর থানা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার, ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ বেলাল, ২ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ আফসার সওদাগর প্রমুখ। 
 
আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম চৌধুরী বলেন,এই নারায়নহাট ইউনিয়নে কোন রকম অন্যায় অপকর্ম সিন্ডিকেট বাণিজ্য করার সুযোগ নেই। যদি কেউ দলের নাম নিয়ে অপকর্ম করার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।যদি কেউ মনে করেন দলের পদ পদবি নিয়ে যা ইচ্ছা তাই করবেন এমন মনোভাব থাকলে আজই দল থেকে কেটে পড়েন,বিএনপি বা যুবদলের নাম ভাঙিয়ে নিয়ে কোন অপকর্ম করার চেষ্টা করলে আমি নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 
সম্মেলনে হাপানিয়া ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হয়,পরে দায়িত্বশীলরা বলেন, যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন তারা দায়িত্বের জন্য উপযুক্ত তবে সকল দায়িত্বশীলরা বসে এই কমিটির সেটাপ ঘোষণা করা হবে। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নারায়নহাট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন। এতে আরো উপস্থিত বিএনপির নারায়নহাট ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ