ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গণমানুষের নেতা মাওলানা কবিরুল ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে প্রচারনা চলছে


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ২:২০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম তার প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরেই তিনি এই অঞ্চলে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন। একজন ইসলামি চিন্তাবিদ ও জনপ্রিয় আলেম হিসেবে তার রয়েছে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা।

প্রার্থী মাওলানা কবিরুল ইসলাম বলেন, “আমি রাজনীতি করি জনগণের কল্যাণে, ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য। নির্বাচনে জয়ী হতে পারলে রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”

নির্বাচনী পোস্টার ও প্রচারনায় উঠে এসেছে তরুণ ভোটারদের জন্য বিশেষ বার্তা।
“তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক” 
“দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে দেশ ও জনগণের সেবা করার সুযোগ দিন”।

এদিকে প্রার্থীর কর্মী-সমর্থকেরা দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করছেন এবং এলাকার মানুষকে প্রার্থীর কর্মময় জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাচ্ছেন।

এলাকার জনগণ তার শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তারা আশা করছেন, তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও ন্যায়ের পথে নেতৃত্ব দিতে সক্ষম হবেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস