নদীতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে
পাবনার ফরিদপুরে বড়াল নদীতে ডুবে তন্নী খাতুন (১১) ও তার চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে পৌর শহরের থানা পাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের বড়াল নদীর ঘাটে খেলছিল তন্নী ও জোবায়ের। একপর্যায়ে জোবায়ের নদীর পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে তন্নীও পানিতে পড়ে যায়। দুই শিশুই অল্প সময়ের মধ্যে নিখোঁজ হয়ে যায়।
পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের জানায় এবং তল্লাশি শুরু হয়। কিছুক্ষণ পর নদী থেকে তাদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হঠাৎ এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ