ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মা হতে চেয়েছিলেন শেফালী জারিওয়ালা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ৪:৮

বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে। মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত এই অভিনেত্রী। 

মঙ্গলবার (২৭ জুন) রাতে মুম্বাইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত শেফালীর পরিবারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি।

শেফালীর মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগী, বন্ধু এবং পরিবার। অভিনেত্রীর বাবা, যিনি স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত এবং মা এখনও মেনে নিতে পারছেন না, তাদের মেয়ে আর এই পৃথিবীতে নেই।শেফালী ছিলেন প্রাণবন্ত স্বভাবের। তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন এবং বহুবার প্রকাশ করেছিলেন মা হওয়ার ইচ্ছা। 

শেফালীর বাবা জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার মাথায় সন্তান দত্তক নেওয়ার ভাবনা ছিল। শেফালী ও তার স্বামী পরাগ একটি কন্যাসন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তবে দীর্ঘ প্রক্রিয়ার কারণে জীবিত অবস্থায় সেই ইচ্ছা আর পূরণ হয়নি।এক সাক্ষাৎকারে শেফালী বলেছিলেন, ‘আমার বাবা বলেছিলেন, প্রথম সন্তান যেন আমার নিজের হয়, তারপর আরেকটি সন্তান দত্তক নিতে পারি। আমি যখন পরাগকে বিষয়টি জানাই, সে খুব সহজেই রাজি হয়ে যায়। বলেছিল, এই সিদ্ধান্তে সে সবসময় আমার পাশে থাকবে।’

তিনি আরও জানান, ভারতে দত্তক নেওয়ার প্রক্রিয়া সহজ নয়। প্রক্রিয়া শুরু করলেও লকডাউনের কারণে তা থমকে গিয়েছিল। 

শেফালীর কথায়, ‘দত্তক নেওয়ার প্রক্রিয়া সাধারণত দুই থেকে তিন বছর সময় নেয়। আমরা প্রক্রিয়া শুরু করেছিলাম, কিন্তু লকডাউনের কারণে তা আটকে যায়।’

অভিনেত্রীকে প্রায়ই শিশুদের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত। মা হওয়ার জন্য তার যে তীব্র আকাঙ্ক্ষা ছিল, তা কখনও লুকাননি তিনি। তবে আর সেই ইচ্ছা পূরণ হল না এই অভিনেত্রীর।

এদিকে শেফালীর রহস্যজনক এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ এবং ফরেনসিক টিম। প্রাথমিক তদন্তের জন্য অভিনেত্রীর বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক