ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তুরস্কে ভিন্ন রূপে রুনা খান, ঘুরে দেখলেন অটোমানের প্রাসাদ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৬-২০২৫ দুপুর ৪:১১

নানা গুণে অনন্য জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। একদিকে পর্দায় যেমন সাবলীল অভিনয়ের দাপট দেখাচ্ছেন, অন্যদিকে সামাজিক মাধ্যমে তুলছেন ঝড়। রিলস কিংবা রিয়েল লাইফ- সবেতেই থাকেন আলোচনায়।
বরাবরের মতো সাহসী অবতারে ধরা দিতে রুনা খানের জুড়ি নেই। তার ব্যক্তিত্বও ঠোঁটকাটা। এই মুহূর্তে লাইমলাইটে থাকা এই অভিনেত্রী রয়েছেন ছুটির আমেজে; বেশ কিছুদিন ধরে রয়েছেন দেশের বাইরে। সেখান থেকেই ভিন্ন অবতারে ধরা দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন অনুরাগীদের মাঝে।
কিছুদিন আগেই ফ্যামিলি ট্যুর হিসেবে গিয়েছিলেন আমেরিকায়। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে উড়াল দেন তুরস্কে। সেখান থেকে তার নজরকাড়া লুক, ফ্যাশন ও ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত মনে ধরেছে অনুরাগীদের।
সম্প্রতি তুরস্কে ইস্তানবুল শহর ঘুরে ঘুরে দেখলেন রুনা খান। তারই কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন অভিনেত্রী। লাল রঙের স্লিভলেস থাই-হাই স্লিটেড গাউন পরে ধরা দিলেন সাহসী রূপে; সানগ্লাস চোখে, পায়ে স্নিকার্স- সঙ্গে দিয়েছেন বিভিন্ন পোজ।
এছাড়াও তুরস্কের অটোমান সম্রাজ্যের সেই প্রাসাদেও যান অভিনেত্রী; দেখে আসেন সুলতান সোলায়মানের সেই হেরেমখানা! সেখানে আরেক ভিন্ন লুকে ধরা দেন রুনা। পরনে কালো পোশাক। সবমিলিয়ে রুনা খানের এই তুরস্ক সফরে বেশ আনন্দেই কেটেছে অভিনেত্রীর- তা বুঝতে বাকি নেই অনুরাগীদের।
সবশেষ ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’তেও দেখো মিলেছে তার। 

 

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক