মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।সভাপতি পদে- মোঃ হাফিজুর রহমান চেয়ার প্রতীক নিয়ে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল মজিদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ ভোট।
শনিবার (২৮) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেহেরপুর সমবায় ব্যাংক লিমিটেডের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৩ জন।অন্যদিকে, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২(১) বিধি অনুযায়ী, তিন জন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোঃ আবু তালেব নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে মোঃ শহীদুল্লাহ (নির্বাচনী এলাকা–ক) এবং এস. এম. ফয়েজ (নির্বাচনী এলাকা–খ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন নির্বাচন কমিটি ২০২৫-এর সভাপতি মোঃ মাহবুবুল হক এবং সদস্য মোঃ জামিয়ে আলম ও মোঃ সাইফুর রহমান। পুরো নির্বাচনের তদারকি করেছেন কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত