ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিক মুন্নার উপর সন্ত্রাসী হামলা,নিন্দার ঝড়


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৮-৬-২০২৫ বিকাল ৫:১২

জেলার সন্দ্বীপ উপজেলায় সাংবাদিক মিলাদ উদ্দীন মুন্নার উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। দাবিকৃত চাঁদা না পেয়ে তাকে অপহরণ ও মারধর মারাত্বক জখম করা হয়েছে। এসময় হামলাকারীরা তাঁর মোটর সাইকেল, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ জুন) উপজেলার এনাম নাহাড় মোড় এলাকায় হামলার এই হামলা চালানো হয়েছে। একইদিনে গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শারীরীক অবস্থার অবনতি হলে ২৮ জুন (শনিবার) উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেছেন বলে জানা গেছে। 
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, ’মিলাদ উদ্দীন মুন্না নামের একজন গুরুত্বর আহত অবস্থায় ভর্তি হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।’ 
এই বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, ’এখনো কেউ লিখিত অভিযোগ বা মামলা করেনি। লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।’

এই বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক মহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।  
সাংবাদিক এম মিলাদ উদ্দিন মুন্নার উপর সন্ত্রসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের অনেক সাংবাদিক সামাজিক যোগযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। একজন সিনিয়র সাংবাদিক লিখেছেন,  যারা এসব কাজ করেছে তারা যে দলের কর্মী সেই দলের অনেক নেতা- কর্মীকে সে (মুন্না) বিগত বছরগুলোতে অকাতরে সাহায্য করেছে। চট্টগ্রাম শহরে তার বাসা ছিলো অনেক নিপীড়ীত নেতা-কর্মীর ঠিকানা।
আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলোর চাকরিচ্যুত অনেক সাংবাদিককে চাকরী দিয়েছেন মুন্না। সেই সময়ে গোয়েন্দা কর্মকর্তারা বলতেন সে বিএনপি করে, জামায়াত শিবিরের সাথে তার ভালো সম্পর্ক। তার বাসায় বিএনপির লোকজন আসা যাওয়া করে, মামলার হাজিরা দিতে এসে তার বাসায় থাকে। ফলে ২০২২ সালে তার অনলাইন নিউজ পোর্টালটি সরকার বন্ধ করে দেয়। এছাড়াও ২০১৭ সালে এই সাংবাদিকের পিতার উপর হামলা করেছিল ফ্যাসিবাদের তৎকালীন সঙ্গীরা।
চট্টগ্রামের একজন সিনিয়র সাংবাদিকের স্ট্যাটাসে কমেন্ট করেছেন অনেকে, তাদের মধ্যে, এটিএন নিউজের সাংবাদিক মনিরুল ইসলাম পারভেজ লিখেছেন, ’নিন্দা জানাই। জুলাই পরবর্তীকালে যদি এখনো সাংবাদিক নির্যাতনের শিকার হয় সেটা মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করছি ।’
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিম লিখেছেন, হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারী চাঁদাবাজ দুর্বৃত্তদের গ্রেফতার করা হোক।’
৭১ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী লিখেছেন, ’দুঃখজনক ঘটনা,জড়িতদের শাস্তি দাবী করছি।’
সাংবাদিক কামাল পারভেজ লিখেছেন, এম মিল্লাদ উদ্দীন মুন্না, স্নেহভাজন। গতকাল সন্দ্বীপ উপজেলা তার নিজ এলাকায় তার উপর সন্ত্রাসী কায়দায় বরবর হামলা চালানো এটা খুবই দুঃখজনক। আসলে প্রতিবাদের ভাষা নেই। তারপরও তীব্র নিন্দা ও হামলাকারীদেরকে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
সাংবাদিক রিটন মজুমদার লিখেছেন, এই হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।
সাংবাদিক মুকুল মহি লিখেছেন, আমাদের দেশে সবাইকে ‘আমার চামচা’ বানানোর নীতি থেকে রাজনৈতিক নেতাদের বেরিয়ে আসতে হবে। নাহয় স্বৈরাচার সবসময়ই জন্ম নেবে।’
এমডি মাহবুবুর রহমান লিখেছেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুন্নার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবী করছি।’
সাংবাদিক এস এম পিন্টু লিখেছেন, ’সাংবাদিক মুন্নার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একই সাথে অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। দলমত বা ব্যক্তি বিবেচনা না করে অপরাধের বিচার চাই।’
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও আজকের বিজনেজ বাংলাদেশ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম লিখেছেন, হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের আইনের আওতায় আনা হোক।’
সামসুদ্দিন চৌধুরী লিখেছেন, নিন্দা জানাই। এই সরকারের আমলে সাংবাদিক নির্যাতন কোন ভাবে আশা করা যায় না। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমার খুবই প্রিয়জন মুন্না ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা