ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

উলিপুরে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে তিস্তা ইউনিভার্সিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৬-২০২৫ বিকাল ৫:১৪
গুণগত শিক্ষা অর্জন,শ্রেষ্ঠ জীবন- এই লক্ষ্যকে সামনে রেখে রংপুরে গড়ে উঠা বেসরকারী বিশ্ববিদ্যালয় তিস্তা ইউনিভার্সিটির আয়োজনে কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী উলিপুর উপজেলা হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন। এ সময় তিনি বলেন,অবহেলিত উত্তরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে তিস্তা ইউনিভার্সিটি রংপুরের মর্ডাণে গড়ে তোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্থায়ী ক্যাম্পাসের জন্য ৭ বছর সময় দিলেও তারা ইতিমধ্যে দর্শনায় সাড়ে চার একর জায়গা ক্রয় করেছেন,যাতে ক্যাম্পাস গড়ে উঠবে।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আবুল কাশেম,বোর্ড অব ট্রাস্ট্রিজ সদস্য সচিব রবিউল ইসলাম। এ সময় মতামত তুলে ধরেন উলিপুর সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ জোবায়দুল ইসলাম মুকুল,কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল,সাংবাদিক খন্দকার একরামুল হক ,অধ্যাপিকা ঝুমা ইসলাম,উলিপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ওবায়দুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও উপস্থিত –ছাত্রীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেয়ার কথা বলেন। 

এমএসএম / এমএসএম

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত