সোনারগাঁয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমন্বয় সভা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মঙ্গলেরগাঁও এলাকায় অনুষ্ঠিত সমন্বয় সভায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও নুরনবী মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের স্বর্ণ পদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম। প্রধান অতিথি রফিকুল ইসলাম তার বক্ত্যবে বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আজহারুল ইসলাম মান্নান উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের সকল নেতা ও কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন। এসময় তিনি আরো বলেন, বিএনপির দুঃসময়ে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান দলকে আগলে রেখেছেন। ১৭ বছর পালিয়ে থেকে যারা দলের সুসময়ে মাথা উচু করে দাড়াতে চায় তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। আপনারা সোনারগাঁয়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদ সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা সফিউল আলম বাচ্চু, নুরনবী মাষ্টার, আব্দুল মোতালিব, আব্দুস সামাদ, খবির উদ্দিন, সাদেক ভূইয়া, মাওলানা আব্দুর রউফ, জোবায়ের আহাম্মেদ চুন্নু, আতাউর রহমান, হাজী সামসুল হক, অ্যাডঃ ফজলুল হক, ডাঃ জাকারিয়া, জালাল উদ্দিন, মহসিন সরকার, হাসান মাষ্টার, দানেশ সরকার, আলম সরকার, নবী হোসেন, আলম সরকার, জজ মিয়া, ওয়াজ কুরনী ফরাজী, ওহাদ আলী সরকার ও হান্নান সরকার প্রমূখ।
এমএসএম / এমএসএম
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত