রাজারহাটে ডিউটিতে এসে হামলার শিকার হাসপাতালের ফার্মাসিস্ট
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনে এসে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আবু মোত্তালেব ওরফে মামুন নামের এক ফার্মাসিস্ট। শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত আবু মোত্তালেব বর্তমানে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে কর্মরত। তিনি বলেন, শনিবার সকালে ডিউটিতে যোগদানের পর দুপুর ১২টার দিকে মেডিকেল গেটের পাশের চায়ের দোকানে আমাকে চা খাওয়ার জন্য ডাকা হয়। সেখানে গেলে আমার নাম ও পরিচয় নিশ্চিত হয়ে অতর্কিতে আমার উপর হামলা চালানো হয়। এতে আমার নাক ফেটে যায়, প্রচন্ড রক্তক্ষরণ হয় এবং মুখ ও চোখে কিল-ঘুষি মারে তারা।
তিনি অভিযোগ করে বলেন, রাজারহাটের কাঁঠালবাড়ী ইউনিয়নের খোলারপাড় গ্রামের আব্দুল জলিলের ছেলে অটোচালক মাছুম এবং টগরাইহাটের সাবু নামের দুইজন এ হামলায় জড়িত।
চা খেতে হাসপাতালের বাইরে কেন গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের হাসপাতালে ক্যান্টিন নেই। শুধু আমি না, সবারই এখানে বাইরে চা খেতে হয়। ক্যান্টিন থাকলে আমাকে বাইরে যেতে হতো না।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনীষা দাশ বলেন, আবু মোত্তালেব বাইরে চায়ের দোকানে গেলে সেখানে তার ওপর হামলা হয়। পরে পরিচিত কয়েকজন লোক তাকে জরুরী বিভাগে নিয়ে আসে। তার দুই নাক দিয়ে রক্ত পড়ছিল, মুখ ফুলে গিয়েছিল এবং চোখের নিচেও আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে জনবল সংকট রয়েছে। ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যাও কম। আমাদের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই, এ ধরণের ঘটনা যেন আর না ঘটে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ