ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

উনিশে জনপ্রিয়তা, ৪২-এ প্রয়াণ— কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৬-২০২৫ দুপুর ১০:৫৫

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন 'কাঁটা লাগা' খ্যাত শেফালী জরিওয়ালা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
শুক্রবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
শেফালীর এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা। মাত্র ৪২ বছরেই অভিনেত্রীর এমন বিদায় কাঁদিয়েছে ভক্তদেরও। 
স্রোতের বিপরীতে গিয়ে বিনোদন দুনিয়ার নতুন একটি দিকের সঙ্গে দর্শক-শ্রোতাদের পরিচয় ঘটিয়েছিলেন শেফালীই।
সালটা ২০০২, 'কাঁটা লাগা' মিউজিক ভিডিওতে ঝড় তোলেন অভিনেত্রী। সেই সময়ের সাহসী এই মিউজিক ভিডিও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারা আজও যে অব্যাহত তা অস্বীকার করার সুযোগ নেই।
মাত্র উনিশ বছর বয়সে এই মিউজিক ভিডিওতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন শেফালী। যেই গানের হাত ধরে ব্যাপক পরিচিতি পান দর্শকমহলে।
তবে শুধু 'কাঁটা লাগা' গানেই নয়, এরপর বহু ছবি, সিরিজেও দেখা গিয়েছে শেফালীকে। অংশ নিয়েছিলেন 'নাচ বলিয়ে' ও 'বিগ বস'-এর মতো রিয়ালিটি শোয়ে। অন্যদিকে বড়পর্দায় কাজ করেছেন 'মুঝসে শাদি করোগি' ছবিতে একটি ক্যামিও চরিত্রে।
১৫ বছরের বেশি সময় কাজ করেছেন ফিল্মি দুনিয়ায়। ছবি, রিয়ালিটি শো, মিউজিক ভিডিও, লাইভ পারফরম্যান্সের পাশাপাশি বিভিন্ন বিপণির বিজ্ঞাপনে কাজ- এসব কিছু থেকেই একটি বিপুল অঙ্কের রোজগার করেছেন তিনি।
কত টাকার সম্পত্তি রেখে গেলেন শেফালী? ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মোট সাড়ে ৭ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক ছিলেন শেফালী।
শোনা যাচ্ছে, যার মধ্যে ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশাল মিডিয়া প্রোমোশনের জন্যই ব্র্যান্ডগুলি থেকে প্রতি মাসে প্রায় ২৫ লাখ টাকা পারিশ্রমিক হিসাবে নিতেন অভিনেত্রী।
যে কারণে অভিনয়ে নিয়মিত না থাকলেও তার আয়ের বৈধ কিছু পথই খোলা ছিল সবসময়। 

 

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক