ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ছাত্রদল নেতার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৫:৪৪

চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে মাস্ক, কলম, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাব্বির বিন রুহুল এই উদ্যোগ নিয়েছেন।

রবিবার (২৯ জুন) সকাল থেকে কলেজের সামনে তিনি অন্য আরো শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার হল খুঁজে পেতে সাহায্য করেন, সিট প্ল্যান দেখিয়ে দেন এবং মুখে মাস্ক পরতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। এছাড়া হলের বাহিরে অপেক্ষমান শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝেও মাস্ক, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে। এই আয়োজনে শতাধিক পরীক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ করা হয়। পরীক্ষার হলে প্রবেশ করার সময় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কলম, পেনসিল, স্কেল, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সভাপতি পদপ্রার্থী সাব্বির বিন রুহুল। এ সময় তার সাথে কলেজের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীবান্ধব ব্যক্তি উদ্যোগ উদ্যোগ প্রসঙ্গে সাব্বির বিন রুহুল বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এইচএসসি পরীক্ষার্থীদের পাশে থেকে আমরা যে সেবা কার্যক্রম চালু করেছি, তা পরীক্ষার শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আমরা চাই ছাত্রদের পাশে থাকতে। শুধু রাজনীতি নয়, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সময়ে সহায়তা করা আমাদের দায়িত্ব। এই শিক্ষা উপকরণ ও হেলথ কিট তাদের প্রস্তুতিতে যেমন সহায়তা করবে, তেমনি স্বাস্থ্য সচেতনতাও বৃদ্ধি পাবে।

এদিকে, ছাত্রদল নেতার এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক এবং কলেজের শিক্ষকরা। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত