ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি গ্রেফতার


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৯-৬-২০২৫ বিকাল ৫:৫৭

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষনের ঘটনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পিকে তিনটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করেছে ডিবি । 

শনিবার (২৮ জুন, ২০২৫) রাত আনুমানিক ২ টার সময় যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বাপ্পি ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো: কামরুল হাসানকে গ্রেফতার করা হয়। এসময় তিনটি বিদেশী পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগাজিনসহ সর্বমোট ১৫১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গত ১৮ জুন রাত সোয়া নয়টার দিকে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবদুর রহমান নামে একজনকে আটক করে।

পরবর্তীতে আব্দুর রহমানের দেওয়া তথ্য মতে, ডিবির আভিযানিক দল ১৯ জুন রাত সোয়া বারোটার সময় ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার কালারের প্রাইভেট কারকে থামানোর নির্দেশ প্রদান করে। এ সময় গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারি আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে পালিয়ে যায়। পলাতক সন্ত্রাসীদের গুলিতে ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ৯০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। 

ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে ডিবির অভিযান অব্যাহত থাকে। অস্ত্রধারী মাদক কারবারীদের ধরতে ডিবি তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে জানতে পারে এই ঘটনার মূল হোতা বাপ্পি ওরফে মোঃ আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক। এরই প্রেক্ষিতে উক্ত অস্ত্রধারী মাদক কারবারিকে ধরতে ডিবি রাজধানী ঢাকা, বরিশাল, সাতক্ষীরা ও যশোরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৮ জুন ২০২৫) রাত ২টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দোতলা বাড়ি থেকে সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মোঃ কামরুল হাসানকে গ্রেফতার করা হয়।  বাপ্পির দেহ তল্লাশি করে ১টি পিস্তল এবং ২টি ম্যাগজিনে ৭রাউন্ড গুলি ভর্তি অবস্থায় উদ্ধার করে জব্দ করা হয়। 

বাপ্পির দেওয়া তথ্য মতে,  ডিবি পুলিশের সদস্যরা গতকাল ২৮ জুন রাত বারোটার দিকে ঢাকা মহানগরীর ডেমরা থানাধীন বাদশা মিয়া রোড বসতবাড়ি আবাসিক এলাকা, বসতবাড়ি বিল্ডিং এর ৫ম তলা ডি-৪ ফ্ল্যাটে সন্ত্রাসী বাপ্পির দেখানো মতে তার ব্যক্তিগত তালাবন্ধ কক্ষ হতে তার লুকানো ২টি বিদেশী পিস্তল, ৪টি গুলি ভর্তি ম্যাগজিনসহ আরও ১৪৪ রাউন্ড পিস্তলের গুলিসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার